রাজনীতি

আ’লীগ ছাড়া জাসদের অতীত নির্বাচনের ফল বিবেচনায় রাখা উচিত

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

জাসদ ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না— আওয়ামী লীগের সভাপতি হাসানুল হক ইনুর এমন বক্তব্যের বিষয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া জাসদের অতীত নির্বাচনের ফলাফলগুলোকে বিবেচনায় রাখা উচিত।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনোস্কো প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়া উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ব বিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ১২ নভেম্বর বিএনপি সমাবেশ করলে তাতে সরকার কোনো বাধা দেবে না তবে সমাবেশের নামে কোনো সহিংসতা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপির বিভ্রান্তিরকর বক্তব্যের সমুচিত জবাব বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে ইউনেস্কোর এ স্বীকৃতি।

আগামী নির্বাচন ও সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে ছাত্রলীগকে আরো সতর্ক হয়ে কাজ করার আহ্বানও জানান ওবায়দুল কাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ