রাজনীতি

যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, পালিত হচ্ছে নানা আয়োজনে

যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, পালিত হচ্ছে নানা আয়োজনে
যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, পালিত হচ্ছে নানা আয়োজনে

দেশের যুব আন্দোলনের পথিকৃত এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ ফজলুল হক মণির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৯৭২ সালের ১১ নভেম্বর এক যুব সম্মেলনের মাধ্যমে আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।

যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ শনিবার এক বিবৃতিতে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

এদিনটি উপলক্ষে যুবলীগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ ১৯৭৫ সালে ১৫ আগস্টের সকল শহীদের মাজারে শ্রদ্ধা নিবেদন।

দুপুর ২টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব গেইট থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি যুবলীগের জেলা ও উপজেলাসহ সকল শাখার জন্য আলাদা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৬টায় সকল শাখা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় বঙ্গবন্ধু ও শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ১০টায় সকল শাখার নিজ নিজ এলাকায় শোভাযাত্রা অনুষ্ঠান এবং আগামী ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর শাখা সমুহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কেন্দ্রকে অবহিত করন স্বাপেক্ষে স্থানীয় ভাবে আলোচনা সভার আয়োজন।

এ সকল আলোচনা সভায় অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ অংশ গ্রহণ করবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ