রাজনীতি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি
২৩ শর্তে সমাবেশের অনুমতি পেল বিএনপি

পুলিশ ২৩ শর্তে বিএনপিকে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, যেকোনো মূল্যে এ জনসভা শান্তিপূর্ণভাবে পালন করতে চায় বিএনপি।

পুলিশের কাছে সহায্য চাওয়ার পাশাপাশি জনসভা নিয়ে সরকারকে কোনো ধরনের উস্কানি না দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ বার্তা পাবেন দলের নেতাকর্মী ও দেশের মানুষ।

গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এসময় সমাবেশ নিয়ে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতেই এই জনসভার আয়োজন করা হয়েছে।

জনসভার জন্য অনুমতি দেয়ায় ঢাকা মহানগর পুলিশ ও সরকারকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

তবে প্রতি বারের মত এবারও সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এই জনসভায় বক্তৃতা দেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তার কাছ থেকে দেশের মানুষ ও দলের নেতাকর্মীরা বার্তা পাবেন বলেও জানান ফখরুল।

চরম উস্কানির মধ্য দিয়ে হলেও এই জনসভা সম্পন্ন করতে হবে –এ কথা উল্লেখ করে তিনি বলেন, যে যতই উস্কানি মূলক কথা বলুক না কেন জনসভা শান্তিপূর্ণভাবেই হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ