রাজনীতি

প্রধানমন্ত্রীর প্রতি আক্রোশ নয়, সুষ্ঠু নির্বাচনের জন্যই খালেদার বক্তব্য

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রীর প্রতি ব্যাক্তিগত আক্রোশ নয় বরং সুষ্ঠু নির্বাচনের জন্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দলের বিপ্লব ও সংহতি দিবস পালনে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ এর এ অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, জনগণের ওপর ভরসা থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে চ্যালেঞ্জ খালেদা জিয়া দিয়েছেন, তা গ্রহণ করুন। নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের যে দাবি বিএনপি নেত্রী জানিয়েছেন, তা এখন জনগণের দাবি।

প্রয়োজনে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথাও বলেন দলের এ স্থায়ী কমিটির সদস্য।

একই অনুষ্ঠানে দলের আরেক নেতা শামসুজ্জামান দুদু বলেন, সমাবেশকে ঘিরে যেভাবে রাস্তা-ঘাট বন্ধ করা হয়েছে, তা ন্যাক্কার জনক।

এরপরও এভাবে জনসভা করলে আওয়ামী লীগের এত নেতাকর্মী জনসভায় আসবে না বলেও দাবি করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ