প্রধান বিচারপতি এসকে সিনহাকে জোর করে পদত্যাগ করিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে সরকার বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার জোড় করে প্রধান বিচার পতিকে পদত্যাগ করিয়েছে। প্রধান বিচারপতির পদত্যাগ পত্র গ্রহণ করায় নিন্দা জানান তিনি। বলেন, সরকার দেশের প্রধান তিনটি কাঠামোকেই অকার্যকর করে দিয়েছে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এ সরকারের অধিনে দেশের জণগন নির্বাচন চায় না। তারই প্রভাব পরেছে বিএনপির জণসভায়। রাস্তা ঘাট বন্ধ থাকা সত্যেও এত মানুষের আগমন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের অনাস্থার প্রকাশ।
বর্তমান সরকারকে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনায় আসতেই হবে বলেও জানান শামসুজ্জামান দুদু।
এদিকে, কুড়িগ্রামে নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, সরকার প্রধান বিচারপতিকে গুণ্ডামি করে অবসরে যেতে বাধ্য করেছে।
তিনি আরো বলেন, সরকার নিজের ইচ্ছা পূরণ ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে আদালতকে ব্যবহার করছে। প্রধান বিচারপতিকে সরকার গায়ের জোরে পদত্যাগ করিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: