রাজনীতি

খালেদা জিয়ার বক্তব্য সংবিধান পরিপন্থী: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু
নির্দলীয় বা অন্তর্বতীকালীন সরকার গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বক্তব্য দিয়েছেন— তা সংবিধান পরিপন্থী এবং সঠিক নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, বিএনপি একটি ভূতুড়ে সরকার গঠনের দাবি করেছে, এর মধ্য দিয়ে ক্ষমতা দখল করতে চায়। নির্বাচনে সেনা মোতায়েনের যে দাবি বিএনপি চেয়ারপার্সন করেছেন, তাও ষড়যন্ত্র। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন কোনো দিক থেকেই বদলাননি, জামাতের সঙ্গ ছাড়েননি, জঙ্গিদের সমর্থন থেকে বেরিয়ে আসেননি এমনকি নির্বাচন নিয়েও ইতিবাচক বক্তব্য দেননি। নির্দলীয় সরকার গঠনের মধ্য দিয়ে আবারও সহিংসতার দিকে রাজনীতিকে ঠেলে দেয়ার ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিহিংসা পরায়ন বলে যে বক্তব্য খালেদা জিয়া দিয়েছেন, তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, মেজর জিয়াউর রহমান ও খালেদা জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে, সামরিক শাসন জারি করে, যুদ্ধারপরাধীদের প্রতিষ্ঠিত করে প্রতিহিংসার রাজনীতি করেছেন। শেখ হাসিনার নেতৃত্বের সরকার প্রতিহিংসা পরায়ন নয় বলে উল্লেখ করেন হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ