ক্ষমতাকে কুক্ষিগত করতেই বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার সকালে রাজধানীর গুলশানে মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যে বক্তব্য রেখেছেন, তা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার পাশাপাশি বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে বিএনপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: