রাজনীতি

ক্ষমতাসীন দলে পরগাছা থাকেই: কাদের

শৃঙ্খলা ভঙ্গকারীদের ছাড় নয়, নেয়া হবে সাংগঠনিক-প্রশাসনিক ব্যবস্থা

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

প্রকাশ্য রূপ নিয়েছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল— দক্ষিণের মেয়র আর নগর সাধারণ সম্পাদকের এ কোন্দল আজ -বৃহস্পতিবার সহিংসতায় রূপ নেয়।

বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ক্ষমতাসীন দলে পরগাছা জন্মায় তবে যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না নেওয়া হবে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। অভিযোগ রয়েছে, এর এক গ্রুপের নেতৃত্বে মেয়র সাঈদ খোকন আরেক গ্রুপের নেতৃত্বে নগর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

আজিমপুরে একটি বর্ধিত সভাকে কেন্দ্র করে এ দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়। যে কমিউনিটি সেন্টারটিতে সভার ডাক দেয়া হয় সেখানে সকালে ময়লার স্তুপ ফেলে রাখা হয়। এরপরও ভিতরে গিয়ে সভা করেন শাহে আলম মুরাদ। সভার শেষ দিকে কমিউনিটি সেন্টারের বাইরে কয়েকজন কাউন্সিলর পাল্টা সভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

বিষয়টি নিয়ে বিকেলে জাতীয় প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগের অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ক্ষমতাসীন দলে এমন পরগাছা থাকেই।

তবে আজিমুপরের সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, কয়েকদিন আগে ফরিদুপরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কারের বিষয়টি জানতে চাইলে ওবায়দুল কাদের জানান, কেন্দ্রীয় কমিটি ছাড়া কারো বহিস্কারের এখতিয়ার নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ