সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে কোনো বাধা নেই— বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ দাবি করেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনার ব্রেইন চাইল্ড ছিল। তার দাবি মতোই ১৯৯৬ সালে সংবিধান সংশোধন করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়েছিল বিএনপি।
তিনি আরো অভিযোগ করেন, আওয়ামী লীগ বরাবরই জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে।
আগামী নির্বাচনে এসব প্রতারণার মোক্ষম জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন বারিস্টার মওদুদ।
দ্রুততম সময়ে এ বিষয়ে আলাপ-আলোচনা করে, সমঝোতার মাধ্যমে এ সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: