বিএনপির দেয়া প্রস্তাব অনুযায়ী সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে— এ দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবরে ফুল দেয়া শেষে- নেতা কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সরকার দাবি না মানলে আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন বিএনপির এ মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী জালেম সরকার বাংলাদেশের বুকের ওপর বসে আছে। আগামী সংসদ নির্বাচনে দেশের মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সেজন্য সবাইকে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। সেইসঙ্গে আন্দোলনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন বিএনপির এ মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: