নাগরিক সমাবেশের নামে রাষ্ট্রীয় সমাবেশ করছে আওয়ামী লীগ— বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
তোষামোদী ছেড়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল। যথাযোগ্য মর্যদায় স্মরণ না করে সরকার মওলানা ভাসানীকে অস্বীকার করছে বলে সমালোচনা করেন তিনি।
এ সমাবেশে জনসমাগমের জন্য সরকারের পদক্ষেপের নানা সমালোচনা করেন মির্জা ফখরুল বলেন, নাগরিক সমাবেশের নামে তারা রাষ্ট্রীয় সমাবেশ করছে।
প্রধান নির্বাচন কমিশনারকে তোষামোদী ছেড়ে নির্বাচন সুষ্ঠু করতে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কিছু সুপারিশও তুলে ধরেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, প্রধানবিচারপতির পদত্যাগে মানুষের সুবিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে। প্রধানবিচারপতির পদত্যাগের মাধ্যমে দেশের বিচার বিভাগের মৃত্যু হয়েছে।