রাজনীতি

শেখ হাসিনাকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

শেখ হাসিনাকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

রোববার সকালে রাজধানীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ দাবি করেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করতে পারেন— এ ভয় থেকেই সরকার প্রভাব খাটিয়ে তাকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

এতে বক্তারা অভিযোগ করেন, ভাসানীর অবদানকে অস্বীকার করে সরকার ইতিহাসকে বিকৃত করছে।

এ সময় বিএনপির জ্যেষ্ট নেতা খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, ১৫৪ জন অনির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে গঠিত বর্তমান সরকার অবৈধ।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা এ বিষয়টি নিয়ে কাজও শুরু করেছিলেন কিন্তু ক্ষমতা হারানোর ভয়ে সরকার প্রধান বিচারপতিকে পদত্যাগে বাধ্য করেছে বলেন তিনি।

এ সময় বিএনপি নেতারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা অংশ নেবেন তবে এর জন্য নির্বাচনের ৩ মাস আগে সংসদ ভেঙে দেয়া এবং নির্দলীয় সরকার ব্যবস্থা পুনপ্রতিষ্ঠার দাবি জানান।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গেও আওয়ামী লীগ বিশ্বাসঘাতকতা করেছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ