রাজনীতি

আগামী নির্বাচন কোনো ব্যক্তির অধীনে হবে না: আমু

আমির হোসেন আমু
আমির হোসেন আমু

কোনো ব্যক্তির অধীনে নয় আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

তারা জানান, সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে কোনো অপশক্তি ক্ষমতায় আসুক এটা হতে দেয়া যাবে না।

নেতারা বলেন, বিএনপি নিজেদের মুসলিম লীগে পরিণত করতে না চাইলে নির্বাচনে আসবে।

রোববার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আগামী নির্বাচন কোনো ব্যক্তির অধীনে হবে না।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনায় দলের কার্যনির্বাহী সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের নামে বিএনপির মামলা প্রত্যাহারের দাবি গ্রহণযোগ্য নয়।

ষড়যন্ত্র চলছে জানিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ