রাজনীতি

দেখা হলো- কথা হলো দুই নেতার সঙ্গে

ওবায়দুল কাদের- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ওবায়দুল কাদের- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর দেখা হয়ে গেল প্রধান দুই বড় দলের দুই নেতা।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দেখা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সৌজন্যমূলক কথাও হলো তাদের মধ্যে।

মির্জা ফখরুলকে দেখে ওবায়দুল কাদের এগিয়ে এসে বললেন, আমরা যেহেতু রাজনীতি করি তাই আলাপ–আলোচনার পথ খোলা রাখাই ভালো।

জানা গেছে, এ দুই নেতার রোববার ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে একটি বেসরকারি ফ্লাইটে করে সৈয়দপুর যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে মির্জা ফখরুল সফর স্থগিত করেন। ফলে একই ফ্লাইটে দুই বড় দলের দুই নেতার সাক্ষাৎ হওয়ার সুযোগ নষ্ট হয়।

তবে দুপুরে সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন ওবায়দুল কাদের। পাশের আরেকটি কক্ষে মির্জা ফখরুল আছেন জেনে তার সঙ্গে দেখা করতে যান কাদের।

এ সময় কাদের ও ফখরুল দুজন দুজনার সঙ্গে কুশল বিনিময় করেন।

কাদের বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম— কিন্তু শুনলাম আপনি আসছেন না একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত।

জবাবে ফখরুল বলেন, তিনি সকালের ফ্লাইটেই আসতেন— কিন্তু পারিবারিক কারণে একটু পরে আসতে হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক জানান, ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলামের দেখা হয়েছে। কুশল বিনিময়ও হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।

আর বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বলেন, বিমানবন্দরে দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ