রাজনীতি

সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়েছে আ’লীগের আমলে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে সংখ্যালঘুদের ওপর বেশি নির্যাতন হয়েছে—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি রংপুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি এবং বিএনপির পক্ষ থেকেও তদন্ত টিম গঠন করা হবে বলে জানান।

সোমবার রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়ার হরকলি গ্রামে বেশ কয়েকটি হিন্দু বাড়িতে হামলার পর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া, হরকলি গ্রামে বেশ কয়েকটি হিন্দু বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সকালে ক্ষতিগ্রস্তদের দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও শাড়ি-লুঙ্গি প্রদান করেন।

সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল হামলাকারী দুর্বৃত্তদের বিচার দাবি করে এ ঘটনায় সরকারি প্রভাবমুক্ত থেকে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন।

বিএনপি মহাসচিব সলেয়াশাহ গ্রামে গত ১০ নভেম্বরের ঘটনায় পুলিশের গুলিতে নিহত হাবিবুর রহমান হাবিবের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। তার সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

গত ১০ নভেম্বর রংপুরের পাগলাপীরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও একজন নিহতের ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ