গণতন্ত্র রাক্ষা ও জণগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার দুপুরে রাজধানীর ভাষানি ভবনে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দক্ষিণ মহানগর বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, গুম, খুন, হত্যার যে বিভিষিকাময় পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ সেজন্য দেশের মানুষ কখোনোই তাদের ক্ষমা করবে না।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচনে আসবেই না।
একই অনুষ্ঠানে দলটির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান সরকারের কোনো বন্ধু রাষ্ট্র নেই। তাই প্রয়োজনের সময় কাউকেই তারা পায়না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: