রাজনীতি

রংপুর সিটি নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের আলামত পাওয়া যাবে

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার রাজধানীতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার অনুসারীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য দলের নেতা-কর্মীদের প্রস্তুতির তাগিদও দেন দলের চেয়ারম্যান।

এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের উপর দেশবাসী এবং সকল রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে—এই সুযোগ ইসির কাজে লাগবে।

তিনি বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ারের সৃষ্টি হয়েছে— বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এখন এ দলের পতাকা তলে সমবেত হচ্ছেন।

আগামী (জাতীয় সংসদ) নির্বাচনেও জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসার প্রতিফলন ঘটবে— তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে জানান এরশাদ।

বিএনপিকে কটাক্ষ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তত্ত্বাবধায়ক সরকারের ধোয়া তুলে নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। আশা করি, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে ।

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২০১২ সালে ২০ ডিসেম্বর প্রথমবারের মত রংপুর সিটির নির্বাচন হয়।

ওই নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী হওয়ার সুযোগ ছিল না তবে এবছর জাতীয় পার্টির রংপুর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, পার্টির উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, মো. জসীম উদ্দিন ভূঁইয়া ও অন্য নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ