রাজনীতি

আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরামের সেমিনারে তিনি এ কথা বলেন।

নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন আর সেসময়ের সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে বলে জানান তোফায়েল আহমেদ।

তিনি বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই এদেশে নির্বাচন হবে। বিএনপির শক্তি নেই তা রুখবার।

সম্প্রতি মওদুদ আহমদের বক্তব্যের জবাবে তোফায়েল আহমেদ বলেন, শক্তি থাকলে তারা চেষ্টা করে দেখুক। মানুষ স্বাধীনতার পক্ষে জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জামাতকে নিয়ে ক্ষমতায় এসে আবারো দেশে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ বিএনপিকে দেবে না দেশের মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ