রাজনীতি

বিএনপির জন্যই স্বৈরাচারের সঙ্গে জোট করেছে আ'লীগ: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঁতাত না করলে আওয়ামী লীগ স্বৈরাচারের সঙ্গে ঐক্য করতো না— এ ঐক্য কৌশলগত আদর্শিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আতাঁত না করলে আওয়ামী লীগেরও স্বৈরাচারের সঙ্গে জোট করতে হতো না।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কখনো অগণতান্ত্রিক ভাষায় কথা বলে না। বিএনপি এখন সবকিছুতে ব্যর্থ হয়ে অশ্লীল ভাষায় কথা বলছে। গণতন্ত্র খাদের কিনারে আসেনি বরং খাদের কিনারে এসেছে বিএনপির রাজনীতি।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, কেন্দ্রীয় নেতা রুহুল হক, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ