রাজনীতি

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ: বাম দলের হরতাল, সমর্থন বিএনপির

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ: বাম দলের হরতাল, সমর্থন বিএনপির
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ: বাম দলের হরতাল, সমর্থন বিএনপির

বিদ্যুতের দাম বাড়ানোকে সরকার মামুলি ব্যাপার বললেও এর ফলে জনদুর্ভোগ আরো বাড়বে বলে অভিযোগ করেছেন বাম দলের নেতারা।

বুধবার সকালে রাজধানীর মুক্তভবনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ডাকা আধাবেলা হরতাল বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা।

নেতারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানিখাতে দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনাসহ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই মূল্যবৃদ্ধি।

এমনতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তার ওপর বিদ্যুতের দাম বাড়ানোয় তাদের দুর্ভোগকে দ্বিগুণ করবে বলে জানান তারা।

এসময় হরতালে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান নেতারা।

এদিকে, বিদ্যুৎ ও চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম দলগুলোর ডাকা হরতালের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা অর্ধ বেলা হরতালে বিএনপি পূর্ণ সমর্থন জানিয়েছে।

এদিকে, আজ সকালে রায়ের বাজার বধ্যভূমির কাছের পার্ক, সকাল ১০টায় গাবতলী বাসস্ট্যান্ড, বিকাল ৪টায় প্রেসক্লাব থেকে প্রচার মিছিল করবে বাম দলগুলো।

প্রসঙ্গত, গত সপ্তাহে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বাড়িয়ে ৩৫ পয়সা করার ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী মাস থেকে এটি কার্যকর হবে। ফলে জানুয়ারি মাস থেকে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য ৫ দশমিক ৩ শতাংশ বাড়তি বিল দিতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ