রাজনীতি

যেকোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আ'লীগ: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগাম নির্বাচনের সম্ভাবনাকে আবারও নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংগঠনিক বিষয় আর ডিসেম্বর, জানুয়ারিতে দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সকালে ধানমন্ডি কার্যালয়ে সহযোগি সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা বলেন।

দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, আগাম নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে যে কোন মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ প্রস্তুত। আগাম নির্বাচনের সম্ভাবনা না থাকলেও যে কোনো মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যকে হাস্যকর— উল্লেখ করে তিনি বলেন, এটি আদালতের বিষয়।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ পরোয়ানা সরকার জারি করেনি।

গ্রেপ্তারি পরোয়ানা খালেদা জিয়াকে চাপে রাখার কৌশল কি-না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করে না।

এর আগে সিদ্ধান্ত হয় বিজয় দিবসের দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত বিজয় র্যা লি করা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ