রাজনীতি

সুষ্ঠু পরিবেশ হলে নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি: মওদুদ

মওদুদ আহমদ
মওদুদ আহমদ

সুষ্ঠু পরিবেশ তৈরি হলে যেকোনো সময় নির্বাচনে যেতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিক গণতন্ত্রের পূনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাতেই বোঝা যায়, সরকারই নিম্ন আদালত নিয়ন্ত্রণ করে।

এ গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে যে কর্মসূচি দেয়া হয়েছে- তা আদালতের বিরুদ্ধে নয়- সরকারের বিরুদ্ধে বলেও জানান বিএনপির এ নেতা।

এ সময় মওদুদ আহমদ আরো বলেন, মিয়ানমারের সঙ্গে সরকার যে চুক্তি করেছে, তাতে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের কথা চিন্তা করা হয়নি এ চুক্তিতে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বিস্ময়কর সিদ্ধান্ত। নিম্ন আদালতের বিচারকরা সরকারের সিদ্ধান্তেই কার্যক্রম পরিচালনা করেন।

আওয়া মীলীগের সাধারণ সম্পাদকের নির্বাচন নিয়ে বক্তব্যের প্রসঙ্গে মওদুদ বলেন, সুষ্ঠু পরিবেশ হলে নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি।

এদিকে, দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, চেয়ারপার্সনের গ্রেপ্তারি পরোয়ারনা জারির প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ