বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের বৈতরণী আওয়ামী লীগ কখনোই পার হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
তারা বলেন এই ধরনের কোনো কিছু করার ষড়যন্ত্র থাকলে তার জন্য সরকারকে উচ্চমূল্য দিতে হবে।
রোববার সকালে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপি যেকোনো সময় নির্বাচনে প্রস্তুত আছে বলেও উল্লেখ করেছেন তারা।
নেতারা বলেন, যদি সুষ্ঠু নির্বাচন না হয় তা মোকাবেলা করার জন্যও দলের প্রস্তুতি রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: