প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. নুরুল হুদাকে সরকারের সানবাধানো পথে না হাটার পরামর্শ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই রাস্তা বড়ই পিচ্ছিল।
আওয়ামী লীগ সরকারের অশুভ ইচ্ছা পূরণের কাজ না করার আহ্বান জানান তিনি।
নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের ও সিইসির বক্তব্য একই সুরে গাথা মন্তব্য করে রিজভী বলেন, এতেই প্রমাণ হয় সরকারের ইচ্ছা পূরণে কাজ করে যাচ্ছে সিইসি।
চাকরি বাঁচানোর জন্য সিইসি দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি আমলে নেবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: