রাজনীতি

রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক বেশ কয়েকজন

  রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক বেশ কয়েকজন
রাজধানীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক বেশ কয়েকজন

দুর্নীতির দুই মামলায় আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে থাকা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনায় বেশ কিছু যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনার পর বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

হাইকোর্ট-সংলগ্ন কদম ফোয়ারা এলাকা থেকে বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবাজার ও পার্শ্ববর্তী সচিবালয় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেন। এ সময় মিছিলকারীদের পুলিশ বাধা দিলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আত্মপক্ষ সমর্থনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশী বাজারে নিম্ন আদালতে হাজিরা দিতে যান। সেখান থেকে ফেরার পথে হাইকোর্ট-সংলগ্ন কদম ফোয়ারার কাছ থেকে আমিনুল হকসহ ১৫-২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের সবাইকে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের দাবি, আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়া ফেরার সময় গাড়ি ভাঙচুর করেছে বিএনপির কর্মীরা। এ সময় সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, খালেদা জিয়ার ফেরার সময় বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করেছে এর মধ্যে পুলিশের গাড়িও রয়েছে।

ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক কর হয়েছে তাদের মধ্যে আমিনুল হক রয়েছেন কি না, সেটি জানা নেই। থানায় আনার পর পরিচয় যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ