রাজনীতি

নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্দলীয় সরকারের অধিনে যখনই জাতীয় নির্বাচন হবে তখনই বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি নির্ধারনে দলের নয়াপল্টনের কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনে যাবে বিএনপি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন বিএনপি করবে না।

বিকল্প ধারা প্রধান বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে গঠিত জোটকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, সরকার পতনের আন্দোলনে যে কোনো জোটকেই বিএনপি স্বাগত জানায়।

ভবিষ্যতে জাতীয় পার্টির সঙ্গে জোট করা হবে কি না, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় যে কোনো সিদ্ধান্তই নেওয়া সম্ভব।

এদিকে, স্বৈরাচারপতন দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে বর্তমান সরকার স্বৈরাচারী সরকরের মতো আচরণ করছে।

এ স্বৈরচার সরকার পতনে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ