রাজনীতি

রংপুর সিটি নির্বাচন: সুষ্ঠু-নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে পারেনি ইসি

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

রংপুর সিটি করপোরেশ নির্বাচনে এখনো সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি) বলে অভিযোগ করেছেন বিএনপির দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী আরো অভিযোগ করেন, পিছনের দরজা দিয়ে ইসি রংপুরে ক্ষমতাসীন দলের প্রার্থীকে জয়ী করার পায়তারা করছে। ম্যাজেস্ট্রিসি পাওয়ার দিয়ে রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করাতে হবে।

তিনি আরো বলেন, এখনো সেখানে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। এই নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়েও শংসয় রয়েছে।

রংপুর সিটি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপি প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করে রিজভী বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের কোন বিলকল্প নেই।

সরকারের ইন্দনেই বেসিক ব্যাংক কেলেংকারিসহ সম্প্রতি সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হয়েছেন বলেও সমালোচনা করেন বিএনপি'র এই নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ