রাজনীতি

রাজনৈতিক স্বার্থে অসত্য-ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সৌদি আরবসহ বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের অর্থপাচার নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিয়া পরিবারকে হেয় করে রাজনৈতিক স্বার্থ হাসিলে প্রধানমন্ত্রী এসব অসত্য ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি হুঁশিয়ারি দেন, এসব বক্তব্য বন্ধ করা না হলে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ক্ষমতাসীন অনেক নেতা ও পরিবারের নামেই বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে উঠছে।

উন্নয়নের মেগাপ্রজেক্টের নামে দেশে মেগা লুটপাট হচ্ছে— উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীনদের অনেক নেতা ও পরিবারের নামে বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে উঠছে।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারে গণমাধ্যমগুলোকে বাধ্য করা হচ্ছে— এ অভিযোগ করে তিনি বলেন, যেসব সংবাদ মাধ্যমে এই ধরনের খবর প্রকাশিত হয়েছে যার কোনো সত্যতা নেই।

প্রসঙ্গত, কম্বোডিয়া সফর শেষে বৃহস্পতিবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও তার পরিবারের সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবৈধ সম্পদের বিষয়ে নানা সমালোচনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ