রাজনীতি

ক্ষমতাকে চিরস্থায়ী করতেই গুম-খুনের পথ বেছে নিয়েছে সরকার

মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মানববন্ধনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার গুম-খুনের পথ বেছে নিয়েছে-এমন অভিযোগ এনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালন করেছে বিএনপি।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা আরো অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ক্ষমতাকে ধরে রাখার অপচেষ্টা চালাচ্ছে।

গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে একটি সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা।

আজ ১০ ডিসেম্বর আর্ন্তজাতিক মানবাধিকার দিবস। এ দিনটি উপলক্ষে দেশে গুম-খুন, ধর্ষণ-নির্যাতন ও হামলা-মামলা বন্ধের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বিএনপি।

এত অংশ নেন গুম হওয়া বিএনপির নেতা-কর্মীদের স্বজনসহ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

ক্ষমতাকে চিরস্থায়ী করতেই সরকার দেশে গুম-খুন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় মানবাধিকার কমিশনের বরাত দিয়ে গুম-খুনের একটি হিসাব তুলে ধরে গুম হওয়া সকলকে ফিরিয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

সরকার মানবাধিকার গুম করে পুরো দেশটাকে কারাগার করে ফেলেছে বলেও এসময় সমালোচনা করেন বিএনপির নীতি-নির্ধারণী পর্ষদের নেতারা।

গুম হওয়া নেতা-কর্মীদের স্বজনরাও এ প্রতিবাদে একাত্বতা প্রকাশ করে তাদেরকে ফেরত দেয়ার দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ