রাজনীতি

রংপুর সিটির নির্বাচনের পরেই সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা হবে

হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরেই জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করবে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদ জানানো হয়।

এ ঘোষণার প্রতিবাদে আগামী ১২ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচির ডাক দেন এরশাদ। একইসঙ্গে তিনি এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

এরশাদ বলেন, ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদসহ গোটা জেরুসালেমকে মুক্ত রাখতে মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ জানান, রংপুর সিটি নির্বাচনের পরেই তারা জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা করবেন।

যুক্তফ্রন্টের বিষয়ে তিনি বলেন যে কেউ জোট গঠন করতে পারে তবে এটিকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ