রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করছে সরকার দলীয় প্রার্থী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীতে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ সরকার প্রমাণ করতে চাইলে করুক তা কোনো আপত্তি নেই।
বিদেশে খালেদা জিয়া ও তার পরিবারের নামে যে সম্পত্তির কথা বলা হচ্ছে তার কোনো অস্তিত্ব নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার এ কথা জানান তিনি।
ফখরুল বলেন, এ ধরনের কথার কোনো ভিত্তি নেই— এমনকি যে সম্পত্তির কথা বলা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই।
জনগণকে বিভ্রান্ত করতে সরকার এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।
এমন কিছু থাকলে সরকারকে তা প্রমাণ করতে বলেন বিএনপি মহাসচিব।
এদিকে, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি।
তবে সাধারণ কাউন্সিলর পদে ২১৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা ছিল ৫ নভেম্বর থেকে ২২ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে মেয়র পদে ১৩ জনসহ ৩০৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ছিল ৩৩টি ওয়ার্ডে ৩৩টি সাধারণ কাউন্সিলর পদের বিপরীতে ২২৬ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের বিপরীতে ৬৭ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২২ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
প্রার্থিতা বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা ২৫ ও ২৬ নভেম্বর। প্রার্থিতা বাতিল হলে তিন দিনের মধ্যে আপিল করা নিয়ম ছিল। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল নিষ্পত্তি হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হয় ৪ ডিসেম্বর।
রিটানিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার জানান, মনোনয়নপত্র দাখিলের সময় প্রত্যেক প্রার্থীর পক্ষে ৩০০জন ভোটারের সমর্থন প্রয়োজন হয়। প্রার্থিরা সেই অনুযায়ী ভোটারের তালিকাও জমা দেন। কিন্তু যাছাই-বাছাইকালে ওই তালিকায় অসঙ্গতি থাকায় কিছু মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। তবে তিনি বলেন, বাতিলের তিন দিনের মধ্যে ওই প্রার্থিরা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
অবশেষে যা দাড়ায় এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ২১১জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২১ ডিসেম্বর এ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।