রাজনীতি

বিচার বিভাগ কোনোভাবেই স্বাধীন হল না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিচার বিভাগ আবারো প্রশাসনের হাতেই চলে গেল—এ মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগকে কোনোভাবেই স্বাধীন করা গেল না।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগকে স্বাধীন করতে চেয়েছিলেন তাই তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

তিনি আরো জানান, এর প্রতিবাদ করতে গেলে বিরোধী নেতাদের ওপর মামলার খড়গ নেমে আসে।

সরকারের হাতে নিয়ন্ত্রণ রেখে বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে বলে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যের সমালোচনা করে কোন তথ্যের ভিত্তিতে এটা বলছেন, এ নিয়ে প্রশ্নও তুলেছেন মির্জা ফখরুল।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের হাতে নিয়ন্ত্রণ রেখে বিচারকদের শৃঙ্খলাবিধির যে গেজেট সোমবার প্রকাশ হয়েছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, প্রশাসনের হাত থেকে বিচারবিভাগের স্বাধীনতাকে কোনোভাবেই মুক্ত করা গেল না।

আবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আরেক আলোচনায় মির্জা ফখরুল বলেন, এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় ভয়াবহ বিচ্যুতি ঘটল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ