রাজনীতি

নির্বাচনে না আসলে ঝুঁকিতে পড়বে বিএনপি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

বিএনপির নির্বাচনে না আসার কোনো সুযোগ নেই— রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে ফেলতে না চাইলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে বলে জানিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করে সাতক্ষীরা যাওয়ার পথে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনেকে বিএনপি পাশ কাটিয়ে যেতে পারে না। নির্বাচনে না আসলে দলটি আরো সংকুচিত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। আমরা বারবার বলেছি, নির্বাচনে বিএনপি আসুক।

তিনি বলেছেন, বিএনপি রাজনৈতিক অস্তিত্বকে যদি ঝুঁকির মধ্যে ফেলতে না চায় তাহলে আগামী নির্বাচনে তাদের আসতেই হবে।

আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক সরকার এটি চায়— উল্লেখ করে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, কেউ নির্বাচনে না আসলে তার জন্য গণতন্ত্রের ট্রেনতো আর থেমে থাকবে না। ফলে বিএনপি না আসলে নির্বাচন থেমে থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিরসহ অন্য নেতৃবৃন্দ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ