রাজনীতি

সাভার স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

সাভার স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা
সাভার স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ দিনটি বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের নেতারা অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে তাই সুষ্ঠু নির্বাচনের আহ্বান তাদের।

নেতারা বলেন, গণতন্ত্র হরণের মধ্য দিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত করছে।

মিথ্যাচারের রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানিয়েছেন তারা।

ক্ষমতাসীনরা মিথ্যাচারের রাজনীতি করে ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলেও বিএনপি নেতারা এসময় অভিযোগ করেন।

জাতীয় স্মৃতিসৌধ থেকে খালেদা জিয়া যান শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, স্বৈরতান্ত্রিক পন্থায় দেশ চালাচ্ছে সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ