সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনে আবারো জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস পালন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শুরুর আগে তিনি এ আহ্বান জানান।
সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতেই বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পরে বিজয় শোভাযাত্রাটি কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়।
বিজয় দিবস পালন উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় যোগ দিতে দুপুরের পর থেকেই দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।
শোভাযাত্রা শুরুর আগে সরকারের কর্মকাণ্ডের নানা সমালোচনা করেন বিএনপি নেতারা বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে।