দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যাংকিংখাতে লুটপাটসহ নিজেদের দুর্নীতিকে আড়াল করার জন্য সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে— এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে দলের নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, নিজেদের অপকর্ম বিএনপির কাঁধে চাপানোর জন্যই এ বিষদগার। রংপুর সিটি নির্বাচনসহ আগামি জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু না হয়, যেজন্য সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা।
প্রশ্নপত্র ফাঁসে সরকারি মদদ না থাকলে এটি করা সম্ভব হতো না বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: