রংপুর সিটি নির্বাচনে সুক্ষ কারচুপির অভিযোগ এনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ নির্বাচনে সরকার রাষ্ট্রক্ষমতাকে অবৈধভাবে ব্যবহার করছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সরকারের কর্মকাণ্ডের নানা সমালোচনা করে রিজভী বলেন, এ নির্বাচনের পিছনের কারসাজি জনগণ সবই জানে।
এদিকে, প্রেসক্লাবে আরেক আলোজচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসনকে বাইরে রাখা হলে তার পরিণাম ভাল হবে না।
তিনি বলেন, সরকার আগামী জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসনকে বাইরে রাখার ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের দেয়া আইনী নোটিসের জবাব অপেক্ষমান— এমনটাই জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: