রাজনীতি

জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ: খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

আগামী জাতীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয়—এ কথা উল্লেখ করে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় খালেদা জিয়া আরো বলেন, এদেশে একদলীয় শাসন চলছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ ভোট দিতে যেতে পারবেন না তাই সংসদ ভেঙে দিতে হবে, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

খালেদা জিয়া তার বক্তব্যের শুরুতেই আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন, এটা নিয়ে সবসময় আওয়ামী লীগ হীনম্মন্যতায় ভোগে তারা সত্যটাকে গোপন করে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন— দেশ ও দেশের মানুষ এটা জানে। তার ঘোষণায় সাড়া দিয়েই সারাদেশে মানুষ, সিপাহীরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো।

এর আগে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশের অনুমতি না দেয়ার অভিযোগ করেন।

তিনি দাবি করেন, রোববার দুপুর ১২টায় মহানগর নাট্যমঞ্চে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার।

খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভয় পায়— তারা মানুষকে সম্মান দিতে জানে না তাই দেশের মানুষও এখন আওয়ামী লীগকে সম্মান করে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ