রাজনীতি

খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখাই সরকারের নির্বাচনী প্রজেক্ট

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখাই এখন সরকারের প্রধান নির্বাচনী প্রজেক্ট—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হলে পরিণাম ভাল হবে না। আগামী নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্ঝিত করার চেষ্টা করলে জবাব জনগণই দেবে।

নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।

এদিকে, বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ