নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ আদায় করে ২০১৮ সালে বিএনপি জনগণের সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন হবে না। ২০১৮ সাল হবে বিএনপির বছর।
আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফেরাতে জনগণের মধ্যে উত্তাল তরঙ্গ তৈরি করতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: