রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হলে বিএনপিকে পরাজয় মেনে নিতে হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নিরপেক্ষ নির্বাচন হলে জনগণের প্রত্যাখান বিএনপিকে মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর মোহাম্মদপুরের বিআরটিসির বাস ডিপো পরির্দশন শেষে তিনি এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশের মেয়র পদে উপনির্বাচনে যতোক্ষণ দল কাউকে মনোনয়ন না দেবে ততোক্ষণ কারো নৌকা প্রতীক ব্যবহারের সুযোগ নেই— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কেউ দলীয় প্রতীক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে কি-না সেটি খতিয়ে দেখা হবে।

তৃণমূলে বিএনপির অবস্থান যে দুর্বল তা সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল থেকেই বোঝা যায় বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঢাকা উত্তর সিটিতে বিজিএমইএ'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী পরিচয়ে প্রচারণা চালাচ্ছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এখনো কাউকে মনোনয়ন দেয়নি।

কেউ দলীয় প্রতীক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন কি-না সেটি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডই চূড়ান্ত করবে উত্তর সিটি নির্বাচনে প্রার্থী কে হবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ