রাজনীতি

জাপা আগামী নির্বাচন ছাড়া নয়: এরশাদ

হুসাইন মোহাম্মদ এরশাদ
হুসাইন মোহাম্মদ এরশাদ

আগামীতে জাতীয় পার্টি (জাপা) ছাড়া নির্বাচন হবে না বলে হুশিয়ারি দিয়েছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। অনেক অত্যাচার নির্যাতনের শিকার হবার পরও রাজনীতিতে জাপা একটি বড় ফ্যাক্টর বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, জাপার সহযোগিতা নিয়ে ৩ বার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে—সেটা তারা ভুলে যান।

জাপার শাসনামলে দেশের সার্বিক উন্নয়নের হিসাব তুলে ধরে তিনি বলেন, বিএনপি-আওয়ামী লীগ কারও থেকেই সহযোগিতা পাওয়া য়ায়নি।

এ সময় বিএনপির নির্যাতনের ইতিহাস তুলে ধরে জাপার চেয়ারম্যান বলেন, তারাই (বিএনপি) এখন বিচার সম্মুখীন।

আর দলের সিনিয়র কো চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, জাপার নেতাকর্মীরা কারও দাবার গুটি হতে চান না। আগামী নির্বাচনের জন্য দলকে সংগঠিত হতে হবে। দেশের মানুষের উন্নয়নের জন্য নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে দলটি একটি র‌্যালিও বের করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ