২০১৮ হবে গণতন্ত্রের বিজয়ের বছর আর জনগণই সেই বিজয় ছিনিয়ে আনবে— বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠা বাষির্কীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময় সংলাপের পক্ষে। সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন বিএনপি মেনে নেবে না।
দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সরকার যে নীল নকশা করছে বিএনপি তা মেনে নেবে না বলে হুশিয়ার করে দেন বিএনপির এ মহাসচিব।
এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০১৮ সাল হবে গণতন্ত্রের বিজয়ের বছর।
এদিকে, ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: