নতুন বছরে বিএনপিকে অপ-রাজনীতির বদলে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। তাই তাদের আন্দোলনের কথা শুনলেই মানুষ ভয় পায়।
তিনি আরো বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ ডেকেছে।
আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: