অনুমতি পাওয়ার পরও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ছাত্রদলের সমাবেশ করতে না দিয়ে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, সভা-সমাবেশে বাধা এবং বিনা কারণে নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার বিএনপিকে আগামী নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে।
বিএনপিকে ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: