রাজনীতি

ছাত্রদলের সমাবেশে খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ছাত্রদলের প্রতিবাদের মুখে অবশেষে তুলে খুলে দিল কর্তৃপক্ষে ভেতরে প্রবেশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বনির্ধারিত আলোচনা সভা করতে না দেয়ায় বেলা সাড়ে ৪টার দিকে ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে অবস্থান নেন ছাত্রদলের হাজারো নেতা-কর্মী।

পরে সেখানে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এ সময় তাদের সঙ্গে সেখানে গিয়ে একাত্মতা ঘোষণা প্রকাশ করেন চেয়ারপারসন।

এরপর বিকেল ৫টা ২০ মিনিটে মিলনায়তনের তালা খুলে দেয় ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।

গতকাল সোমবার ছিল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী— এ উপলক্ষে মঙ্গলবার বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

তবে সকাল ১০টার দিকে সেখানে গিয়ে মিলনায়তনের ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়, পুলিশও ঢুকতে দেয়নি নেতাকর্মীদের।

বিষয়টি জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো ‘সুপ্রিম কোর্ট’ দিবস পালন করা হয় সেখানে রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেন। এর পাশেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।

অনুমতি পাওয়ার পরও রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ছাত্রদলের সমাবেশ করতে না দিয়ে সরকার গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ