১৪ দলের মধ্যে কোনো মতবিরোধ নেই— তবে জোট ছেড়ে একা নির্বাচন করা হবে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন নতুন দপ্তর পাওয়া সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেনন আরো বলেন, এবার নির্বাচন হবে অন্য রকমের।
তিনি আরো বলেন, সরকারের শেষ সময়ে মন্ত্রিসভা বৃদ্ধি একটি রাজনৈতিক কৌশল মাত্র— তবে দেশের মানুষের কথা চিন্তা করেই মন্ত্রিসভা বাড়ানো হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি—এসময় বিভিন্ন বিষয়ে কথা বলেন রাশেদ খান মেনন।
তিনি বলেন, একত্রিত হয়েই নির্বাচনে যাবে ১৪ দলীয় জোট—আর জোটের ভেতরে নির্বাচন এলে বিভিন্ন ধরনের কথা ওঠে তবে দলের বাইরে গিয়ে নির্বাচন করা হবে আত্মঘাতী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: