রাজনীতি

বিএনপির বিক্ষোভ কর্মসূচি সফল হবে না: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে না আসাটা ছিল বিএনপির রাজনৈতিক আত্মহত্যা— মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপির ডাকা বিক্ষোভ কর্মসূচি সফল হবে না বলেও এসময় মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে না আসলে আরেকবার আত্মহত্যা করবে বিএনপি— পরিণতি হবে মুসলিম লীগের। কর্মসূচি সফল না হলে কর্মী দোষে নেতাদের আর নেতা দোষে কর্মীদের— এ হলো বিএনপির অবস্থা।

তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে না আসা ছিল বিএনপির রাজনৈতিক আত্মহত্যা। আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে। বিএনপি নির্বাচনে না এলে সে দোষ গণতন্ত্রের নয়।

এর আগে বনানী পূজার মাঠে মহানগর উত্তর আওয়ামী লীগের জনসভায় দলের নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ