আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদল ডাইনোসরে পরিণত হয়েছে—তাদের বিলুপ্তি অনিবার্য।
শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
একইসঙ্গে ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জ গ্রহণ করে রিজভী আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কোনো ছাড় দেবে না বিএনপি।
গত ৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গতকালে দেশের বিভিন্ন স্থানে বিএপির সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে—এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ঢাকায় পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশি বাধা এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সংবিধানের দোহাই দিয়ে সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজির চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
বিএনপিই আগামীতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে বলেও জানান দলের নেতারা।