রাজনীতি

বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন নয়: মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

জনগণকে সাথে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা আদায়ের মাধ্যমে আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন দলে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

রোববার রাজধানীতে 'এগ্রিকালচারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'-অ্যাবের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি—এ কথা উল্লেখ করে মোশাররফ বলেন, বিএনপিকে ছাড়া আগামী নির্বাচন হতে পারে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপিকে ভয় পায় বলেই দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে দুর্বল করার চেষ্টা করছে সরকার।

গত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আগামী নির্বাচনে জনগণকে আর বোকা বানানো যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ